বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ রমজান, ১৪৪৭ হিজরি

হঠাৎ ভূমি অফিসে গিয়ে প্রতিমন্ত্রী দেখলেন তালাবদ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাউকে না জানিয়ে ভূমি অফিস পরিদর্শনে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৮টা ৫৫ মিনিটে তিনি নাসিকের ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে উপস্থিত হন।

সরেজমিনে দেখা যায়, সরকারি নির্ধারিত সময় সকাল ৯টার পাঁচ মিনিট আগে প্রতিমন্ত্রী অফিসে পৌঁছান। কিন্তু তখনও কার্যালয় তালাবদ্ধ ছিল এবং কোনো কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হননি।

প্রায় ৩০ মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খুলে দেন। এরপর প্রতিমন্ত্রী ভেতরে প্রবেশ করেন। তবে তখনও কর্মকর্তারা উপস্থিত হননি। বর্তমানে তিনি উক্ত ভূমি অফিসে অবস্থান করছেন।