নিজস্ব প্রতিবেদক : জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার সন্ধ্যা ৭টায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে (রূপায়ণ টাওয়ার, বাংলামোটর) সংবাদ সম্মেলন করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দুপুরে এক প্রেস বার্তায় এ তথ্য জানায় এনসিপি। বার্তায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ এক জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এ সময় তিনি তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন।
প্রেস বার্তায় আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।