শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে অবস্থান এনসিপির

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সকাল ১১টায় এই অধিবেশন শুরু হয়েছে। তবে অধিবেশন শুরুর আগেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন।

তাদের প্রধান তিনটি দাবি হলো– সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।