নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় আসন ঢাকা–১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সহজভাবে পরিচালনার লক্ষ্যে আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আব্দুর রহমান সানী বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব–২ হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১৬ মার্চ) বিষয়টি দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগে, রোববার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সূত্র জানায়, ঢাকা–১৭ আসনের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কাজ সমন্বয়ের জন্যই তাকে প্রধানমন্ত্রীর প্রতিনিধি করা হয়েছে।স্থানীয় জনগণের প্রয়োজনীয় সেবা ও কার্যক্রম দ্রুত সম্পন্নের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।