বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২০ শাওয়াল, ১৪৪৭ হিজরি

মুক্তি পেলেন ভোলায় গ্রেফতার জামায়াতের নারীকর্মী

নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে ভাইরাল ভোলায় গ্রেফতার হওয়া জামায়াতের নারীকর্মী সাওদা সুমি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন দলের আমির ‍ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার দুপুর পৌনে একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে জামায়াত আমির এক পোস্টে এ তথ্য জানান।

তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’

উল্লেখ্য, ভোলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে গত ৫ এপ্রিল জামায়াত কর্মী সাওদা সুমিকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে কেন্দ্রীয় জামায়াত, মহিলা জামায়াতসহ বিভিন্ন পর্যায় থেকে তার মুক্তি দাবি জানানো হয়। সবশেষ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি সিরাজগঞ্জ-৪ আসনের এমপি মাওলানা রফিকুল ইসলাম খান পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে আজ অফিস চলাকালীন সময়ের মধ্যে ওই নারীর মুক্তি দাবি করেন। এ সময় স্পিকার তার বক্তব্যের জবাবে বলেন, সংসদে এভাবে আল্টিমেটাম দেওয়া যায় না।