শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় সংসদের অধিবেশন শুরু, উপস্থিত প্রধানমন্ত্রীসহ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের একাদশ দিনের কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

এর আগে বুধবার তিনি সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা করেছিলেন।

আজকের অধিবেশনে উপস্থিত রয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, সিনিয়র মন্ত্রীবৃন্দ এবং বিরোধী দলের সদস্যরা।