শুক্রবার, ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

কিডনি চিকিৎসকের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : আলোচিত কিডনি চিকিৎসক ডা. কামরুল ইসলামের হাসপাতালকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মামলায় তিনি ছিলেন প্রধান আসামি।

সোমবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এক ক্ষুদে বার্তায় জানায়, নড়াইলের কালিয়া থানাধীন এলাকা থেকে মঈনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও ছয়জনকে আটক করা হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে, মঈনের চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো: ফালান মিয়া (৪২), মো: রুবেল (৪২), মো: সুমন (৩৬) ও মো: লিটন মিয়া (৩৮)।

র‌্যাব জানিয়েছে, এ পর্যন্ত মূল অভিযুক্তসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।