নিজস্ব প্রতিবেদক : নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।
সোমবার নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে উভয় পক্ষ নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছে।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের নানা দিক নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।