মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫ শাওয়াল, ১৪৪৭ হিজরি

তুরস্ককে নতুন শত্রু ভাবছে দখলদার ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল— এমন আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

সোমবার বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরায়েল হয়তো চাইছে ইরানের পর তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে। কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকতে পারবে না।”

একই সাক্ষাৎকারে হাকান ফিদান যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আন্তরিক। যদিও গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে কোনো সমঝোতা হয়নি।

এর আগে ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও আছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র যদি তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলেই একটি চুক্তি স্বাক্ষর সম্ভব।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় পেজেশকিয়ান বলেন, “যদি মার্কিন সরকার তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে— তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ বের করা সম্ভব।” তিনি প্রতিনিধি দলের সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের জন্য শুভকামনা প্রকাশ করেন।