নিজস্ব প্রতিবেদক : সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় তিনি সচিবালয়ে নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে যান।
এসময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। ওসমানী মিলনায়তনে হেঁটে যাওযার সময় প্রধানমন্ত্রীর আশপাশে ছিল এসএসএফ, পিজিআরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে ২৬ ফেব্রুয়ারি সকাল সোয়া ১০টায় একুশে পদক প্রদান অনুষ্ঠান উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে হেঁটে যান প্রধানমন্ত্রী। সেদিন তিনি সচিবালয়ের এক নম্বর ভবন থেকে ৫ নম্বর গেট দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান।