মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

ট্রাম্পের যুদ্ধক্ষমতা কমাতে সিনেটে ভোট চায় ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কমাতে মার্কিন সিনেটে ভোটের আয়োজন করতে চায় ডেমোক্র্যাটরা।-সূত্র: আল–জাজিরা।

সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, এই ভোট যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের ওপর অনুষ্ঠিত হবে।
আর এর লক্ষ্য হলো ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ করা।

ডেমোক্র্যাটরা চেষ্টা করছেন, ট্রাম্প যেন যেকোনো সামরিক অভিযান শুরুর আগে কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য থাকেন।
কিন্তু সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান সহযোগীরা সংখ্যাগরিষ্ঠ থাকায় ডেমোক্র্যাটদের এই প্রচেষ্টা বার বার ব্যর্থ হচ্ছে।

রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে চাক শুমার বলেন, আমাদের সেনারা যখন সম্মুখসমরে জীবন বাজি রাখছেন, তখন সিনেটের রিপাবলিকানরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না।

এই যুদ্ধ বন্ধ করতে ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দেওয়ার মতো ‘যথেষ্ট সাহসী রিপাবলিকান’ খুঁজে না পাওয়া পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন চাক শুমার।