স্পোর্টস ডেস্ক : লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বড় ইনিংস খেলতে না পারলেও আইপিএলে নতুন ইতিহাস গড়েছেন ১৫ বছর বয়সী ব্যাটার বৈভব সূর্যবংশী। এই ম্যাচে তার ব্যাট থেকে মাত্র ৮ রান এলেও তিনি এক বিশেষ রেকর্ডে পৌঁছে যান।
লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামার আগে তার আইপিএল রান ছিল ৪৯৮। মাত্র ২ রান যোগ করেই তিনি ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন।
সবচেয়ে বড় বিষয় হলো, বৈভব মাত্র ২২৭ বলে ৫০০ রান পূর্ণ করেছেন। এর মাধ্যমে তিনি আইপিএলে ২৫০ বলের কমে ৫০০ রান করা প্রথম ব্যাটার হিসেবে ইতিহাসে নাম লেখান।
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের দখলে, যিনি ২৬০ বলে ৫০০ রান করেছিলেন। ম্যাক্সওয়েলের সেই রেকর্ডও ভেঙে দেন বৈভব। তালিকায় তৃতীয় স্থানে আছেন প্রিয়াংশ আর্য ও বীরেন্দ্র শেবাগ, যারা ২৮০ বলে ৫০০ রান করেছিলেন।