রবিবার, ৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ জিলকদ, ১৪৪৭ হিজরি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। রোববার (৩ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন।

পরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তার পদত্যাগপত্রটি সলিসিটর কার্যালয়ে পাঠায়। জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এবারের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন রেজাউল করিম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সলিসিটর কার্যালয় থেকে বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম খন্দকারের পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সম্পাদক পদে নির্বাচনের জন্যই মূলত তিনি পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে রেজাউল করিম খন্দকার আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। এর পর থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন।