সোমবার, ৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২১ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ জিলকদ, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার ৮৩২ ভরি সোনার নথি তলব

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি সোনার বৈধতা যাচাইয়ে সব নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে সরকারি ওই ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

দুদকের চিঠিতে, ১৯৯০ থেকে ২০০৮ সাল পর্যন্ত সংশ্লিষ্ট শাখার লকার ইনচার্জ এবং শাখা ব্যবস্থাপকদের সব রেকর্ড ও নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে সব ধরনের তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে, ২০২৫ সালের নভেম্বরে ব্যাংকের লকার থেকে ৮৩২ ভরি সোনা উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার নথিতে শেখ হাসিনার পাশাপাশি তার বোন শেখ রেহানা ও মেয়ের নামও পাওয়া গেছে বলে জানায় দুদক।

এ ছাড়া, ২০০৮ সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনা ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছিলেন বলেও প্রমাণ পেয়েছে দুদক।