আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হয়েছেন আইএসএফের (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) নেতা নওশাদ সিদ্দিকী।
সোমবার (৪ মে) সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে কেন্দ্রগুলোতে।
এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নওশাদ সিদ্দিকী ২৬ হাজার ১৫১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভাঙড় কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লিড নিয়েছিল। ফলে এবারের লড়াই ছিল নওশাদের জন্য নিজের দুর্গ রক্ষার চ্যালেঞ্জ, আর শওকত মোল্লার জন্য হৃত জমি পুনরুদ্ধারের সংগ্রাম। ষষ্ঠ রাউন্ড শেষে নওশাদের এই লিড আইএসএফ শিবিরে নতুন করে প্রাণের সঞ্চার করেছে।
উল্লেখ্য, দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনে রাজ্যে রেকর্ড ৯২.৯৩ শতাংশ ভোট পড়েছে, যা বাংলার সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা।