সোমবার, ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩ জিলকদ, ১৪৪৭ হিজরি

সাবেক দুই প্রতিমন্ত্রী ও স্ত্রীসহ এক এমপির আয়কর নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক : ‎‎বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রী শেখ রুপা চৌধুরীর দুর্নীতির মামলায় আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।‎

অন্যদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির দুর্নীতির মামলায়ও আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

‎রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন।

‎‎শেখ হেলাল উদ্দীন ও তার স্ত্রীর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আসামিদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

‎‎শেখ হেলাল উদ্দীন ও শেখ রুপা চৌধুরী ভোলা- ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থের শ্বশুর ও শাশুড়ি।

‎‎জাহিদ আহসান রাসেল এবং মেহের আফরোজ চুমকির মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম তাদের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।