খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ওজন বাড়াতে গ্যাসের বোতলে পানি মেশানো ও গ্যাস কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার সংলগ্ন সিকদার এন্টারপ্রাইজ এ নিয়মিত ক্রেতা অভিযোগ করেন, বিক্রিত গ্যাস সিলিন্ডারে পানি ভর্তি রয়েছে।
এসময় ভুক্তভোগী অভিযোগ করেন, এর আগে প্রতিটি গ্যাস সিলিন্ডার কমপক্ষে ১মাস যেতো। তবে এবারের ভেকসিনকোর গ্যাসটি পনেরো দিনও যায়নি। তখন তিনি গ্যাসের বোতলটি হাতে নিলে দেখেন বোতলে পানি ভর্তি আছে।
এবিষয়ে দোকানদার সিকদার এন্টারপ্রাইজের কর্ণধার মোঃ খায়রুল হোসেন বলেন, আমি নিয়মিত জনণী ট্রেডার্স ডিলার পয়েন্ট থেকে গ্যাস বিক্রির জন্য সংগ্রহ করি।
খাগড়াছড়িতে বসুন্ধরা কোম্পানির গ্যাস ডিলার পয়েন্ট এর কর্ণধার শংকর দেবনাথকে গ্যাসে পানি মিশানোর বিষয়ে জানতে চাইলে ভেকসিনকো’র ডিলার পয়েন্ট নাই বলে অস্বীকার করেন।এর জন্য কোম্পানিকে দায়ি করেন।
জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ওজন বাড়াতে গ্যাসের সাথ পানি মেশানো ও বোতলে গ্যাস কম থাকার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এবং গ্যাস সিলিন্ডার বিক্রির বৈধতা না থাকায় ২৫ হাজার টাকা অর্থদন্ড (জরিমানা) দেয়া হয়েছে। এবং খাগড়াছড়িতে জনদূর্ভোগ এড়াতে প্রশাসনের বাজার মনিটরিংয়ে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন। যাতে কোন অসাধু ব্যবসায়ী এই ধরণের কর্মকান্ড করতে না পারে।