খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি সরকারি কলেজে স্থপিত জুলাই স্মৃতি সৌধে আগুন দিয়েছি সন্ত্রাসীরা| শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে| বৃষ্টি থাকায় স্মৃতি সৌধের তেমন ক্ষতি হয়নি| তবে পুলিশ বলছে এ ধরনের কোন ঘটনা ঘটেনি|
আওয়ামী লীগ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিও চিত্রে দেখা যায়, এক যুবক স্মৃতি সৌধের চারি দিকে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে পরে আগুন ধরিয়ে দেয়| ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে|
খাগড়াছড়ি সরকারী কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুইজন যুবক একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে সাংগঠনিক কাজ আছে বলে কলেজে প্রবেশ করে| তার একটু পরে স্মৃতি সৌধে আগুন জ্বলতে দেখা যায়|
ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান এ ঘটনার জন্য নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের পলাতক কর্মীদের দায়ী দ্বারা খাগড়াছড়ি জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান| তিনি বলেন, এ ঘটনা ঘটিয়ে তারা আবারো তাদের জঙ্গি কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরেছে এবং সারাদেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে|
তবে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কায় কিসলু বলেন, স্মৃতি সৌধে আগুন দেওয়ার মত কোন আলামত পাওয়া যায়নি|