শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইন্দোনেশিয়ায় নতুন রাষ্ট্রদূত আবুল হাসান মৃধা

নিজস্ব প্রতিবেদক : ইন্দোনেশিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে আবুল হাসান মৃধাকে নিয়োগ দিয়েছে সরকার।

গত সোমবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তার এ নতুন দায়িত্বের কথা জানা‌নো হয়। যা তকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও‌য়েবসাই‌টে প্রকাশ করা হয়।

অফিস আদেশে বিধি অনুযায়ী ছয় দিনের মধ্যে জাকার্তা মিশনে তার যোগদানের কথা বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন অনুবিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন আবুল হাসান মৃধা। এর আগে মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তি‌নি।

রাশিয়া, ওমান, কলকাতা এবং লন্ডনের বাংলাদেশ মিশনের বিভিন্ন পদেও ছিলেন তিনি।