খাগড়াছড়ি প্রতিনিধি : টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির বন্যাদুর্গত দুই হাজার মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
শনিবার (১১ জুলাই) দুপুরে জেলার মহালছড়ি উপজেলার বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের নৈতিক দায়িত্ব। বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দুর্ভোগ কাটিয়ে উঠতে পারে, সে লক্ষ্যে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। দুর্যোগ-পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা,যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,জেলা পরিষদের অন্যান্য সদস্য,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।