সোমবার, ১৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭ মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সরকারি বিভিন্ন কার্যক্রম নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার সকালে জেলা প্রশাসনের  সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত- এ অনুষ্ঠিত সভায় জেলায় বন্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার, অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া জনগণের জানমাল রক্ষায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।