রবিবার, ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ সফর, ১৪৪৮ হিজরি

দুই সন্তানকে ঘুমে রেখে প্রেমিকের সাথে ঘর ছেড়েছে মা

খাগড়াছড়ি প্রতিনিধি : পাশাপাশি বাড়িতে বসবাস রাকিবুল ইসলাম মুন্না ও দুই সন্তানের জননী কবিতা ত্রিপুরা। পাশাপাশি বাড়িতে বসবাসের সুযোগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পুর্ণতা দিতেই ১৬ জুলাই ভোর রাতে দুই সন্তানকে ঘুমে রেখে প্রেমিক রাকিবুল ইসলাম মুন্নার হাত ধরে ঘর ছেড়েছে মা কবিতা ত্রিপুরা।

দুজনেরই বাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যার ধর্মরামবাড়ি এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গেছে, খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যার ধর্মরামবাড়ি এলাকার খপিতা ত্রিপুরার সাথে বিয়ে হয় মহালছড়ি উপজেলার নুনছড়ি কেমাপাড়ার কবিতা ত্রিপুরার। তারা দুই পুত্র সন্তানের জনক-জননী।

প্রেমিক রাকিবুল ইসলাম মুন্না মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা ধর্মরামবাড়ি এলাকার বাসিন্দা মো: দুলাল মিয়ার ছেলে।

কবিতা ত্রিপুরার স্বামী খপিতা ত্রিপুরা জীবিকার তাগিদে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন। স্বামীর অনুপুস্থিতির সুযোগেই প্রতিবেশী রাকিবুল ইসলাম মুন্নার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে গৃহবধু কবিতা ত্রিপুরার।

সম্পর্কের সূত্র ধরে বৃহস্পতিবার ভোর রাতে দুই পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে কবিতা। যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার সাথে নিয়ে যাওয়ার অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি মাটিরাঙ্গা থানায় সাধারন ডায়েরি করার কথা জানিয়েছেন কবিতা ত্রিপুরা স্বামী খপিতা ত্রিপুরা।