মুক্তবাণী রিপোর্ট : দৈনিক মুক্তবাণী পত্রিকার পূবাইল থানা প্রতিনিধি রাসেল সরদার এর পিতা লাল মিয়া সর্দার (৭০) শনিবার ভোরে পূবাইল থানাধীন খিলগাঁও নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, বহু গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আছর পূবাইল স্কুল মাঠে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । মরহুমের নিজগ্রামে কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়ায় রাতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে ।তাঁর মৃত্যুতে পূবাইল সাংবাদিক ক্লাব এর সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।