মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ সফর, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ১৬ একর কিনে আরো ৫ একর সরকারী খাস জমি দখল

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির রামগড়ে মাত্র ৬ মাস ইউএনও হিসেবে দায়িত্ব পালন করতে এসে নিয়ম বর্হিভূতভাবে জমি কিনে বাগান ও রির্সোট গড়ে তুলেছে আ ন ম বদরুদ্দোজা নামে এক সরকারি কর্মকর্তা| নিয়ম অনুযায়ী বহিরাগত কেউ পার্বত্য এলাকায় জমি কেনার বিধান না থাকলেও ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৮ একর জমি কেনার পাশাপাশি সরকারি ৫ একর খাস জমিও দখল করেছেন তিনি| সরকারি প্রকল্পের অর্থে নির্মাণ করা হয়েছে বাগানে যাওয়ার রাস্তা| অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ^াস দিয়েছে জেলা
রামগড়ের ˆতচালা পাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে ঘেঁষা প্রায় ২১ একর জমির উপর নির্মিত রামগড়ের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা বিলাস-বহুল রির্সোট ও বাগান| ২০২০সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মাত্র ৬ মাস দায়িত্বরত অবস্থায় তৎকালীন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জমি কেনার পাশাপাশি দখল করেছে প্রায় ৫ একর সরকারি খাস জমি| করেছেন সরকারী অর্থে বাগানের যাওয়ার রাস্তাও|
১৯৮৯ সালের স্থানীয় সরকার পরিষদ আইন ও ১৯শ সালের পার্বত্য চট্টগ্রাম শাসন বিধি অনুযায়ী পার্বত্য এলাকার স্থায়ী বাসিন্দা ছাড়া অন্যদের জমি কেনার সুযোগ না থাকলে ক্ষমতার অপব্যবহার করে ইউএনও জমি ক্রয় করেন| বাগানে যাতায়াতের জন্য সরকারি প্রকল্পের টাকায় রাস্তা নির্মাণ করেছেন|
অভিযোগ রয়েছে, স্থানীয় আওয়ামী লীগের নেতাদের যোগসাজসে ও ক্ষমতার অপব্যবহার করে জমি ক্রয় করলেও অনেক বিক্রেতার টাকা পরিশোধ করেনি| এমন কি বাগানের শ্রমিকদেরও ন্যায পাওনা দেওয়া হয়নি|
বাগানে রয়েছে, জার্মানের ভয়ংকর কুকুর শেফার্ড,গরুর খামার,ড্রাগন,কাঠ বাদাম,মালটা,পেঁপেঁ বিভিন্ন প্রজাতির ফলের বাগান ও লেক|স্থানীয়দের অভিযোগ, এ বাগান বিলাসে নানা অসামাজিক কর্মকান্ড চলছে বলেও অভিযোগ করেন|
হেডম্যান বরণ বিকাশ রোয়াজা বলেন,পাহাড়ে জমি কেনার জন্য হেডম্যানের রির্পোট নেওয়ার বিধান থাকলেও তার তোয়াক্কা করেনি এই সরকারি কর্মকর্তা|
অভিযোগ রয়েছে,কুমিল্লা ভিত্তিক ‘ফেন্ডস ফান্ড সমবায় সমিতি’ভিত্তিক একটি সংগঠনের নামে ইজারা নেওয়ার কথা বলে জমি ক্রয় করলেও পরবর্তী নিজের পিতা ইলিয়াস মুন্সীর নামে জমি রের্কড করান ইউএনও|
স্থানীয় সাংবাদিক ও গবেষক নিজাম উদ্দিন লাভলু বলেন,পার্বত্য চট্টগ্রামে বিধান অনুযায়ী স্থায়ী বাসিন্দা কোন নাগরিকের পাহাড়ে জমি ক্রয় ও রেজিষ্টার করার সুযোগ নেই| অথচ উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে জমি কিনে বাগান করেছে|
এ বিষয়ে বর্তমানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৮-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত আ ন ম বদরুদ্দোজার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি রামগড়ে তার নিজের কিংবা তার পিতার নামে কোন জমি নেয় বলে দাবি করেন|
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত জানান,বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগ পেলে খতিয়ে দেখে প্রয়োজনীয় নেওয়া হবে|
আ ন ম বদরুদ্দোজার নিয়ম বহির্ভূতভাবে কেনা জমির বর্তমান মূল্য কয়েক কোটি টাকা| শুধু আ ন ম বদরুদ্দোজা নয়, অনেক সরকারী কর্মকর্তা খাগড়াছড়িতে চাকুরী করতে জমি কিনে বাগান করেছেন বলে অভিযোগ রয়েছে|