রবিবার, ২৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ সফর, ১৪৪৮ হিজরি

ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে পাহাড়ের পর্যটন খাতে বড় ধরনের ধাক্কা

এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কৃষি, মৎস্য ও অবকাঠামোর পাশাপাশি বড় ধরনের ধাক্কা লেগেছে পাহাড়ের পর্যটন খাতে| সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বাতিল হয়েছিল শত শত বুকিং|ফলে কোটি টাকা লোকসানের মুখে পড়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা| দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার দাবি পর্যটন ব্যবসায়ীদের|
সাম্প্রতিক টানা ও পাহাড়ি ঢলে কৃষি, মৎস্য, গ্রামীণ সড়ক ও অবকাঠামো মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকারও বেশি| দুর্যোগের আঘাত লেগেছে পাহাড়ের অর্থনীতির প্রাণ পর্যটন শিল্পেও| টানা তিন দিন সড়ক তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন ছিল দীঘিনালা-সাজেক সড়কের একাধিক অংশ| বাতিল হয়ে যায় হোটেলে-মোটেলের অগাম করে রাখা বুকিং| পর্যটক না আসায় ক্ষতির মুখে পড়েন পরিবহন শ্রমিক, হোটেল-রিসোর্ট মালিক, গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য মানুষ|
খাগড়াছড়ি পর্যটক সংশ্লিষ্টরা টানা দুর্যোগের কারণে পর্যটন স্পটগুলোতে দর্শনার্থী প্রায় ছিলই না| এতে রাজস্ব আয়ও অনেক কমে গেছে|
খাগড়াছড়ি ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে বলেন, বন্যার পর সচল হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের সড়ক যোগাযোগ|তিনিলোকসান কাটিয়ে উঠতে সরকারি প্রনোদনার আশা ব্যবসায়ীদের|
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন,
এবার বন্যা ও ঢলে পাহাড়ে পর্যটন ব্যবসায়ীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে| তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটক সমাগম বাড়লে ক্ষতি অনেকটায় পুষিয়ে উঠতে পারবে।
বন্যায় খাগড়াছড়ি ও সাজেকে পর্যটন খাতে ক্ষতি অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে|