খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ২০ শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি তুলে দিলেন আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া । এ সময় তিনি দেশে সবুজ বিপ্লব ঘটাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচী বাস্তবায়নে সবাই গাছ লাগানোর আহ্বান জানান।
শনিবার (২৫ জুলাই) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির বাগানে ১৩তম বার্ষিক সাধারণ সভা ও শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. শাহ জালাল এর সঞ্চালনায় সমিতির সভাপতি মো. জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ মুজিব উর রহমান খান, সদর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসের, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এড. আঃ মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু ও মারমা ঐক্য পরিষদের চেয়ারম্যান ম্রাচাথোয়াই চৌধুরী।