সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপি নেতা ইশরাক সিদ্দিকী

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর : বিএনপির নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এ্যাট-ল)।
সাক্ষাৎকালে দলের সাংগঠনিক কার্যক্রম, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের কল্যাণে বিএনপির ভূমিকা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
এ সময় রুহুল কবির রিজভী ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে স্নেহপরায়ণ কণ্ঠে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার নির্দেশনা দেন। তিনি জনগণের প্রত্যাশা পূরণে দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
রিজভীর নির্দেশনা পেয়ে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী সংগঠনের জন্য আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান।