☰

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ফাইনাল খেলাকে ঘিরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে এসেছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ ৪টি দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

এসময় জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, প্রেস ক্লাব সভাপতি তরুন কুমার ভট্টাচার্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।