☰

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯ রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বুধবার সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিয়য়ক সম্পকিত স্থায়ী কমিটির সভপতি ওয়াদুদ ভুইয়া। এতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দোকান ঘর নির্মান, ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোলার ল্যাম্প পোস্ট স্থাপন, স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

​এছাড়া, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ মাসব্যাপী বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সম্পন্নকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল ক্যাম্পে এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া এমপি আঞ্চলিক দলগুলোকে সহনশীল হওয়ার আহবান জানিয়ে বলেন,
পাহাড়ের সকল জনগোষ্ঠীকে যতক্ষন পর্যন্ত মূল শ্রোতধানায় আনা যাবেনা ততক্ষন পর্যন্ত এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়ন সম্ভব হবেনা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী নেহাত ফয়সাল, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতবছর এদিনে গুইমারা রামসু বাজারে সহিংসতায় ৩জন নিহত, সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।