জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২ মার্চ ২০২৫, ০১:৪৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমিনের (৩২) মরদেহ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফের কর্মকর্তারা।
শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়। আল-আমিন ভারতের সীমান্তঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের, অপরদিকে বিএসএফের পক্ষ থেকে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমারসহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, নিহত আল-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২০৪৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমিন। বিএসএফ সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
মাজহারুল করিম অভি/এমজেইউ
- নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
নিজস্ব প্রতিবেদক : নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের ঘোষিত পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হবে। এরপর কয়েকটি ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। সোমবার (১৪…
Read more: নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
- পূবাইলে মানব পাচার মামলায় দম্পতি গ্রেপ্তার, তিন বছরের শিশু উদ্ধার
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ দিলারটেক এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ। এ সময় অপহরণের পর আটকে রাখা তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে।শনিবার রাত ১০টার দিকে হায়দরাবাদ দিলারটেক মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা…
Read more: পূবাইলে মানব পাচার মামলায় দম্পতি গ্রেপ্তার, তিন বছরের শিশু উদ্ধার
- ডোপ টেস্টে মাদকের উপস্থিতি: এসপি নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক : ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নমুনায় ‘বেনজোডায়াজেপিনস’ ও ‘অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন’ পজিটিভ শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর রেঞ্জ…
Read more: ডোপ টেস্টে মাদকের উপস্থিতি: এসপি নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত
- খাগড়াছড়ির ৮৪ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম পাঠালো সেনবাহিনী
খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি জোনের উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে ছানি অপারেশনের জন্য ৮৪ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার সকালে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় প্রথম ধাপে ছানি অপারেশনের জন্য নির্বাচিত ৮৪ জন রোগীকে পাঠানো হয়। পরবর্তী ধাপে আরো ৭১ জন রোগীকে…
Read more: খাগড়াছড়ির ৮৪ জন রোগীকে ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম পাঠালো সেনবাহিনী
- ৬ ম্যাচে ৬ জয়, ১০০ বছরের ইতিহাস ভাঙার সামনে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক : ২০২৬-২৭ মৌসুমে বার্সেলোনার শুরুটা এর চেয়ে জাদুকরী আর হতে পারতো না। কোচ হানসি ফ্লিকের অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের প্রথম ছয়টি ম্যাচের সবকটিতেই জিতেছে কাতালানরা।দারুণ এই জয়রথে ক্লাবের ভেতর সৃষ্টি হয়েছে আত্মবিশ্বাসের। এই ছয়টি জয়ের মধ্যে পাঁচটিই এসেছে লা লিগায়; এলচে, আথলেটিক ক্লাব, রায়ো ভায়েকানো, ভালেন্সিয়া ও লেভান্তের বিপক্ষে।এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেও…
Read more: ৬ ম্যাচে ৬ জয়, ১০০ বছরের ইতিহাস ভাঙার সামনে বার্সেলোনা
- ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত সম্পদের অংশ হিসেবে ভাই এবিএম শাহারিয়ারের নামে ১ হাজার ৮৫০ শতাংশ জমি লিখে দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে। ২০১৬ সালের ২২ আগস্ট মিঠামইন সাবরেজিস্ট্রি অফিসে হেবা দলিলের মাধ্যমে ওই জমি ভাইকে দেন তিনি। দুদকের…
Read more: ভাইকে ১৮৫০ শতাংশ জমি লিখে দেন ডিবি হারুন
- মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মামলার রায় মঙ্গলবার
নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার ঘোষণা করা হবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ…
Read more: মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মামলার রায় মঙ্গলবার
- জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা থেকে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন।এ সময়ে জাতিসংঘে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গেও বিভিন্ন বৈঠক করবেন প্রধানমন্ত্রী। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, প্রধানমন্ত্রীর…
Read more: জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ইরানে ভূপাতিত যুদ্ধবিমান : দুই মার্কিন সেনাকে ‘ভুয়া’ সাক্ষাৎকার দিতে চাপ দিয়েছিলেন হেগসেথ
আন্তর্জাতিক ডেস্ক : এ বছরের এপ্রিলে ইরানের আকাশে ভূপাতিত হওয়া মার্কিন এয়ার ফোর্সের একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দুই সদস্যকে ‘ভুয়া’ সাক্ষাৎকার দিতে চাপ দেওয়া হয়েছিল। মার্কিন গণমাধ্যম সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ সাক্ষাৎকার দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও পেন্টাগনের অন্যান্য রাজনৈতিক কর্মকর্তারা। শনিবার একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। ‘৬০ মিনিটস’-এর…
Read more: ইরানে ভূপাতিত যুদ্ধবিমান : দুই মার্কিন সেনাকে ‘ভুয়া’ সাক্ষাৎকার দিতে চাপ দিয়েছিলেন হেগসেথ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন এবং বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেটজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি,…
Read more: মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- অনুসন্ধানে দুদক : আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ
মুক্তবাণী রিপোর্ট : একদিকে নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য; অন্যদিকে টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে কমিশন। এর সঙ্গে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে ভিলা ও ব্যবসায় বিনিয়োগ। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এমন বিস্তর অভিযোগের নতুন একটি অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।…
Read more: অনুসন্ধানে দুদক : আসিফ মাহমুদের বিরুদ্ধে সুইস ব্যাংকেও টাকা রাখার অভিযোগ
- নারীদের গোসলের ছবি ধারণের অভিযোগ, বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে গোপনে নারীদের গোসলের ছবি ধারণকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিত আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সম্প্রতি পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী কাটখাল গ্রামের পুকুরে গোসল করেন।…
Read more: নারীদের গোসলের ছবি ধারণের অভিযোগ, বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ৫০
- বাঁচার আকুতি খাগড়াছড়ির গৃহকর্মী শিশু তানিয়ার
এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি : মেয়ে ভালো থাকবে, বিয়ে হবে প্রতিবেশীর পরামর্শে মেয়ে তানিয়াকে ঢাকায় পাঠিয়ে ছিলেন বাবা বেলাল হোসেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বেলালের মেয়ে ঢাকায় গৃহকত্রীর নির্যাতনের শিকার হয়ে এখন খাগড়াছড়ি হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে। বাঁচার আকুতি করছে বার বার। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের দিনমজুর বেলালের হোসেনের ঘরে ছিল দুই মেয়ে।…
Read more: বাঁচার আকুতি খাগড়াছড়ির গৃহকর্মী শিশু তানিয়ার
- হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি
স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্র্যাফোর্ডে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের প্রথমার্ধেই লাল কার্ড দেখার পরও আর্লিং হালান্ডের বিতর্কিত জয়সূচক গোলে এই জয় পায় তারা। আর্সেনালের সঙ্গে এখন পয়েন্ট তালিকার শীর্ষে যৌথভাবে আছে সিটি। চার ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা লড়াইয়ে এগিয়ে তারা। তবে ম্যানইউর বিরুদ্ধে জয়সূচক গোলটি রেফারিদের ‘বিচার ভুলের’…
Read more: হালান্ডের ‘বিতর্কিত’ গোলে ইউনাইটেডকে হারাল ১০ জনের সিটি
- একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প
বাসস : রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহনব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে প্রকল্প গ্রহণ করেছে সরকার। ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) : সাউদার্ন রুট’ শীর্ষক প্রকল্পটি বর্তমানে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বিবেচনা ও অনুমোদনের অপেক্ষায়…
Read more: একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প