জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
২ মার্চ ২০২৫, ০১:৪৪
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমিনের (৩২) মরদেহ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে বিএসএফের কর্মকর্তারা।
শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের সামনে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নিহতের পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়। আল-আমিন ভারতের সীমান্তঘেঁষা দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের, অপরদিকে বিএসএফের পক্ষ থেকে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমারসহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, নিহত আল-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২০৪৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমিন। বিএসএফ সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
মাজহারুল করিম অভি/এমজেইউ
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৫ জুন) সচিবালয়ে টেলিভিশন চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে। একই…
Read more: তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
নিজস্ব প্রতিবেদক : আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন যে, আদ্-দ্বীন হাসপাতাল তার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, তাহলে সেই অভিযোগের প্রমাণ তাকেই দিতে হবে। সোমবার (১৫ জুন) বিকালে আদ্-দ্বীন হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত শনিবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত…
Read more: স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
- রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনালের ডিপো রাজধানীর বাইরে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নবিষয়ক তৃতীয় দফার বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি জানান ঢাকা মহানগরের…
Read more: রাজধানীর তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ভারতের ভিসা নিয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক : ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভারতের ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে। সোমবার (১৫ জুন) এক নির্দেশনায় আইভ্যাক জানায়, পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসে প্রকাশ করা হয়। নির্দেশনায় বলা হয়, দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড…
Read more: ভারতের ভিসা নিয়ে নতুন নির্দেশনা
- দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের পৃথক দুটি মানহানির মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক। রোববার সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, এর আগে…
Read more: দুই মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা
- খলিলুর রহমান : দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক : ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান মন্ত্রী। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের খলিলুর রহমান বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নিচ্ছে। দিন শেষে আমরা এ…
Read more: খলিলুর রহমান : দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
- মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে লুট
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সময় ১২টি বসতঘরে ভাঙচুর-লুটপাট চালানো হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের মাদারীপুর ২৫০…
Read more: মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে লুট
- ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক : জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদানকে উৎসাহিত করতে ১১টি প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক হিসেবে স্বীকৃতি দিয়ে আয়কর রেয়াত সুবিধা ঘোষণা করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) সম্প্রতি এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।বিজ্ঞাপন আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী এ সুবিধা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা উল্লিখিত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দান…
Read more: ১১ প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহযোগিতায় সুপেয় পানির সুবিধা পেল শতাধিক পরিবার
খাগড়াছড়ি প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় সোলার প্যানেলচালিত পানির প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে| সোমবার (১৫ জুন) সকালে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে সোলার প্যানেলচালিত এ পানির প্রকল্পের উদ্বোধন করেন| এর ফলে এলাকার শতাধিক পরিবার এবং চিকনচান পাড়া…
Read more: খাগড়াছড়িতে সেনাবাহিনীর সহযোগিতায় সুপেয় পানির সুবিধা পেল শতাধিক পরিবার
- ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
মু্ক্তবাণী রিপোর্ট : দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কয়েক দিনের ব্যবধানে হাজার হাজার গ্রাহক নিজেদের জমাকৃত অর্থ তুলতে না পারায় ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে সারাদেশে। নগদ অর্থের সংকট, এটিএমে টাকা না থাকা, আরটিজিএস সেবা বন্ধ হয়ে যাওয়া, বড় অঙ্কের চেক সম্মান না করা এবং…
Read more: ইসলামী ব্যাংকের গ্রাহকরা টাকা পাবেন কবে থেকে?
- ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার বেলা ১২ টা ২০ মিনিটে উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা…
Read more: ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
- যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি শান্তিতে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। আজ সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়াকে বাংলাদেশ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ সব সময়ই সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়ে এসেছে। এই ইতিবাচক অগ্রগতিতে যেসব পক্ষ…
Read more: যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
- ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ২০২৬-এ দারুণ শুরু করল সুইডেন। তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। ৮ বছর পর বিশ্বকাপে ফেরা সুইডেনের হয়ে ইয়াসিন আয়ারি দুটি গোল করেন। আলেক্সান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেশ ও মাতিয়াস সভেনবার্গ একটি করে গোল পান। ম্যাচের মাত্র ৭ মিনিটেই এগিয়ে যায় সুইডেন। আক্রমণ ঠেকাতে বক্সের মধ্যে তিউনিসিয়ার গোলরক্ষক এগিয়ে এসেছিলেন। একটি শট…
Read more: ৮ বছর পর বিশ্বকাপে ফিরেই তিউনিসিয়ার জালে সুইডেনের ৫ গোল
- কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, দুই চিকিৎসকসহ আহত ১১
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে চিকিৎসকসহ ১১ জন আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার লুটেরচর ইউনিয়নের ওমরাকান্দা সেতুর ঢালে ওঠার সময় অতিরিক্ত গতির কারণে মেঘনা রূপান্তর বাস সার্ভিসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,…
Read more: কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে, দুই চিকিৎসকসহ আহত ১১
- সান্তাহারে শিশু রাকা হত্যা : বেরিয়ে আসছে আরো চাঞ্চল্যকর তথ্য
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বেরিয়ে আসছে বগুড়ার আদমদীঘির সান্তাহারে আলোচিত শিশু রাকিকা আক্তার রাকা হত্যাকাণ্ডের আরো চাঞ্চল্যকর তথ্য। সোনার দুল হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বিরোধও এই হত্যাকাণ্ডের আরো একটি কারণ।ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে মামলার ২ নম্বর আসামি বন্যা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। শনিবার বগুড়ায় আদমদীঘি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারকের কাছে…
Read more: সান্তাহারে শিশু রাকা হত্যা : বেরিয়ে আসছে আরো চাঞ্চল্যকর তথ্য