বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ জিলকদ, ১৪৪৭ হিজরি

১৭ বছরে সরকার বৈদেশিক ঋণ নিয়েছে ৮৫ বিলিয়ন ডলারের বেশি

নিজস্ব প্রতিবেদক : ২০০৮-২০০৯ অর্থবছর থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত তৎকালীন সরকার মোট ৮৫.৯৯৩ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ নিয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (মঙ্গলবার) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

একই সময়ে ২২ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণের আসল ও ৮.৬ বিলয়ন ডলার সুদ পরিশোধ করা হয়েছে বলেও তিনি জানান।

বৈদেশিক ঋণের স্থিতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক ঋণের স্থিতি ছিল ৭৭.২৭৯ বিলিয়ন মার্কিন ডলার।