খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির গুইমারায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খিল্যু মারমা (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত খিল্যু মারমা উপজেলার ছনখলা পাড়ার কংজু মারমার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ।
তিনি জানান, রোববার দুপুরে ভুক্তভোগী শিশুটি মাদ্রাসা থেকে ফেরার পথে খিল্যু মারমা শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিকভাবে ধর্ষণ হয়েছে এমন আলামত পাওয়া যায়নি।
খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানার যৌথ অভিযান এবং স্থানীয়রদের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্ত খিল্যু মারমা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।